ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে ম্যাজিস্ট্রেট হলেন ফাহিম খান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-৫-২০২২ বিকাল ৫:১৩

৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতী সন্তান ফাহিম হাসান খান। এটি তার প্রথম বিসিএস। গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফল প্রকাশ করা হলে তিনি প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেটের মর্যাদা লাভ করেন। ফাহিম খান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছয়আনীপাড়া গ্রামের ব্যাংকার আবুল কাশেম খানের সন্তান।
 
তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা মো. ওমর ফারুক খানের ভাতিজা এবং শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সংস্কৃতিকর্মী নাহিন খান ও অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনের সম্পাদক সাংবাদিক নিহাল খানের চাচাতো ভাই।

শিক্ষাজীবনে ফাহিম খান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইইই বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিউনিটি ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবা-মায়ের ইচ্ছা পূরণে বিসিএসে অংশ নেন ফাহিম। মা-বাবা তাকে সাহস জুগিয়েছেন। প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার, তাই পেয়েছেন।

জামান / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম