প্রেমিক আদনানের জন্মদিনে যা বললেন মেহজাবীন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রেম করছেন, এটা পুরনো খবর। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনের লেনাদেনা। যদিও তারা সরাসরি সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। তবে মাঝেমধ্যেই ইঙ্গিতে বুঝিয়ে দেন ভালোবাসার উপাখ্যান।
আজ ১১ মে আদনান আল রাজীবের জন্মদিন। বিশেষ এই দিনে মেহু কি নীরব থাকবেন? তা তো হতে পারে না। প্রেমিককে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন। আদনানের একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।
যেখানে দেখা যায়, সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন আদনান। তার পরনে গাঢ় সবুজ শার্ট, চোখে সানগ্লাস। কাঁধে রয়েছে একটি তারামাছ। পেছনে রক্তিম সূর্য ডুবে যাওয়ার পথে। যদিও ছবিতে আদনানের মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে ছবির মানুষটা যে আদনানই, তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না কারোর।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘শুভ জন্মদিন আদনান। আরও আলোকিত হোক। সূর্য, সমুদ্র, তারা এবং তুমি।’মেহুর পোস্টে আরও অনেকেই আদনান আল রাজীবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাকে ‘দুলাভাই’ বলেও সম্বোধন করেছেন।
এর আগে গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। সেদিন তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন আদনান। তিনি ফেসবুকে মেহুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছিলেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের আনন্দমুখর শুভেচ্ছা। সবগুলো বছর ধরেই তুমি আমার শক্তি ও সাহস। তুমি আমার জ্বলজ্বলে তারা।’
উল্লেখ্য, মেহজাবীন ও আদনানের মধ্যে প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কয়েক মাস আগে ফেসবুকে ছবি পোস্ট করে দুজনের সম্পর্কের কথা জানান দেন আদনান। তবে সম্পর্কের ব্যাপারে সরাসরি কখনোই কিছু বলেন না তারা।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!