নতুন সিনেমায় সজল
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকের পাশাপাশি তিনি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আর একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এ সিনেমা। নাম ‘সুবর্ণভূমি’।সিনেমাটিতে সজল অভিনয় করছেন একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। এরই মধ্যে ঢাকার অদূরে পুবাইলে চার দিন শুটিং করেছেন তিনি। সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। নাটক আর টেলিছবিতে এমন গল্পের প্রস্তাব পেলে লুফে নিই। মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো ঘঠনা ঘঠেছে তার একটি নিয়ে ‘সুবর্ণভূমি’ নির্মিত হচ্ছে।’
সজল অভিনীত নাদের চৌধুরীর ‘জ্বীন’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, উজ্জ্বল ও নবী পরিচালিত ‘পাপড্যাডি’, অনন্য মামুনের পরিচালনায় ‘জাহানারা’ নামের ছবিগুলো মুক্তির মিছিলে রয়েছে। প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী সজল।
অভিনেতা বলেন, ‘এসব ছবিতে একেকটি চরিত্র একেক রকম। কোনো সিনেমায় আমি ২৫ বছরের যুবক, কোনো সিনেমায় আমি চল্লিশোর্ধ্ব একজন নেতিবাচক চরিত্রের মানুষ, আবার কোনো সিনেমায় আমি উদ্ভাবক, ‘জ্বীন’ তো জিন-ভূতের গল্প নিয়ে সিনেমা।
তাই প্রতিটি সিনেমাই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার গল্প বলার ধরন বদলে গেছে। আমাদের সিনেমা এখন অনেক উন্নত, আরও আধুনিক হয়েছে। তাই প্রত্যাশা বেড়েছে আমার অভিনীত প্রতিটি সিনেমা নিয়ে।’
‘সুবর্ণভূমি’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। অভিনেতা সজল ছাড়াও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, স্নিগ্ধা, শবনম পারভীন, শাওন আশরাফ, কানিজ সুবর্ণা, সিনহা, মধু, আবুল হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি