ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শুভসংঘের উপহার পেয়ে খুশি নাগেশ্বরীর ৩০০ দুস্থ পরিবার


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:৫৯

জল ছলছল দুই চোখ। দেখেই আন্দাজ করা যায় খুশিতেই চোখে পানি ছলছল করছে তাদের। অধিকাংশ ষাটোর্ধ বৃদ্ধ মহিলা ও পুরুষ। মহিলাদের অথিকাংশই বিধবা। দুমুঠো ভাত মুখে দেয়ার সামর্থ্য নেই অনেকের। আর এসব হতদরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ-শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র ৩০০ দুস্থ পরিবার উপহার হিসেবে পেয়েছে করোনাালীন ত্রাণ সহায়তা। ত্রাণসামগ্রী হিসেবে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি ময়দা, ২ কেজি মসুর ডাল এবং ১ লিটার সয়াবিন তেল। ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

নাগেশ্বরী উপজেলা শুভসংঘের সভাপতি নাজমুল হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হৃদয়, প্রচার সম্পাদক লতিফুর রহমান লিংকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজালুল হক খোকা, মাধাইখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, শুভসংঘের বন্ধু সাজেদুল ইসলাম সুজন, নাজমুল ইসলাম লেবু, আরিফুল ইসলামসহ অনেকে। 

ত্রাণ পেয়ে খুশির অন্ত নেই সেখানকার হতদরিদ্র ও দুস্থ পরিবারগুলোর। তারা জানান, করোনাকালীন কাজ না থাকায় থমকে দাঁড়িয়েছে তাদের জীবন-জীবিকার চাকা। দুর্ভাগ্যের বেড়াজালে আবদ্ধ হয়েছে তাদের জীবন। এমন দুঃসময়ে পাশে দাাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এই উপহার পেয়ে বসুন্ধরা গ্রুপের মালিক এবং কালের কণ্ঠ শুভসংঘের সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন তারা। এভাবেই মানুষের কল্যাণে কাজ করে অসহায়দের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ- এমন প্রত্যাশা সকলের। 

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন