পটুয়াখালীতে চুরির অপবাদে কিশোরকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন
পটুয়াখালীর গলাচিপায় ৮৫ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে ১৬ বছরের এক কিশোরকে গাছের সাথে শিকলে বেঁধে তিন দিন যাবৎ অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরকে এখনো উদ্ধার করা যায়নি।
মুন্না ওই এলাকার শাহাজাহন কমান্ডারের ছেলে। মুন্নার বাবা ও মা কাজ করার সুবাদে ঢাকায় থাকেন। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে গতকাল রাতে উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তানিয়া, মমতাজ ও শামীমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার মূল হোতা হজরত আলী এখনো পলাতক রয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সাথে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করছেন। এ সময় আশপাশের লোকজন দাঁড়িয়ে বিষয়টি দেখছেন। কিন্তু কেউ কোনে প্রতিবাদ করছেন না।
মুন্নার মা হাসিনা বেগম দৈনিক সকালের সময়কে বলেন, চুরির অপবাদে মুন্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে অমানবিক নির্যাতক করা হচ্ছে টাকার জন্য- এমন সংবাদ পেয়ে আমি ঢাকা থেকে বাড়িতে এসেছি। কিন্তু বাড়িতে এসে আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, নির্যাতিত কিশোর মুন্নার মা হাসিনা বেগমের অভিযোগের ওপর ভিত্তি করে আমরা মামলা নিচ্ছি। ইতোমধ্যে ৩ জনকে আটক করেছি। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরো বলেন, এ ঘটনার সাথে যারা সম্পৃক্ত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
এমএসএম / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
Link Copied