দোয়ারাবাজারে বেহাল রাস্তা : ভোগান্তি থেকে মুক্তি পেতে স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীর মেরামত
বছরের পর বছর পার হয়ে গেলেও ভোগান্তি থেকে যাচ্ছে, মিলছে না বেহালদশার রাস্তাটি থেকে এলাকার জনসাধারণের মুক্তি। দোয়ারাবাজারের ১নং বাংলাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশতলা আননপাড়া নামক স্থান থেকে পেকপাড়া স্কুল হয়ে ঝুমগাঁও ইসলামপুরের দিকে প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা থাকলেও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেকটাই যেন বেওয়ারিশ লাশের মতো।
প্রতিদিন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ৪ হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। কয়েক গ্রামের জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি হয়ে পড়েছে একেবারেই অনুপযোগী। দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটির অধিকাংশ জায়গায় ভারি বৃষ্টি কিংবা সামান্য বৃষ্টিতে খানাখন্দ, গর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যানবাহন দূরের কথা, হেঁটে চলাচল করাও হয়ে পড়ে মুশকিল। বর্ষার দিনে এই রাস্তা দিয়ে চলাচলকারী জনগণের দুর্ভোগের অন্ত থাকে না। এই রাস্তা দিয়ে চলাচলকারী অটোরিকসা, মোটরসাইকেল, সাইকেল, রিকসা বা সিএনজি দুর্ঘটনায় পড়ছে অনবরত।
অবশেষে চলাচলে ভোগান্তির কথা চিন্তা করে এবং দুর্দশা ও বেহালদশা লাগব করতে স্থানীয় আবুল কাশেম, সাদ্দাম হোসেন, মনির হোসেন, ফারুক মিয়া ও ইমান হোসেনের প্রচেষ্টায় এলাকার স্থানীয় জনসাধারণের উদ্যোগ, পরিশ্রমে বাঁশতলা আননপাড়া থেকে পেকপাড়া পর্যন্ত রাস্তাটি মেরামত শুরু হয়েছে।
রাস্তাটির মেরামত করায় কিছুটা হলেও চলাচলের ভোগান্তির থেকে মুক্তি পেয়েছে এলাকার জনসাধারণ। পাশাপাশি এই মহৎ উদ্যোগ নেয়ায় সন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied