ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কুসিক নির্বাচন

বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হবেন সাক্বু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৫-২০২২ সকাল ৯:৪২

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সিটি মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু। বিএনপি থেকে অব্যাহতি নিয়েই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি। বর্তমান সরকারের অধীনে বিএনপি সবধরনের নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন মনিরুল হক সাক্কু।

এ বিষয়ে তিনি বলেন, আমি যতটুকু জেনেছি বিএনপি নির্বাচনে আসবে না। এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করিনি। আমি চিন্তা করেছি দলের পদ থেকে অব্যাহতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব। জনগণের স্বার্থে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

মনিরুল হক সাক্কু বলেন, এবারের কুসিক নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ কতটা সুষ্ঠু‚ হবে সেটা দেখার বিষয়। ২০১৭ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি। দুপুর ১২টার পর কোনো মানুষ ভোট দিতে পারেনি। আমার পক্ষে গণজোয়ার থাকায় বিপুল ভোটে পাস করেছিলাম। ইভিএমে যদি কারচুপি হয়, তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সামনে জাতীয় নির্বাচন আছে, সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি তো আর সিস্টেম পাল্টাতে পারব না। নির্বাচনে আরো প্রার্থী থাকবে, তারাও আশা করি সুষ্ঠু ভোট দাবি করবেন। জনগণ যে রায় দেবে তা মেনে নেব।

বিএনপি দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপির বাইরের কেউ না। আগে বিএনপি করেছি, সারাজীবন বিএনপি করে যাব। বিএনপি আমার রক্তে মিশে আছে। আমি বিগত সময় বিএনপির কথা শুনি নাই, কেন শুনি নাই আমি তা বেগম খালেদা জিয়াকে বুঝিয়ে বলেছি। আমি যদি নির্বাচন না করতাম বিএনপি একটি মেয়র হারাত। এ বছরও নগরবাসীর ইচ্ছায় আবার নির্বাচন করছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সঙ্গে ভোটযুদ্ধে অংশ নিতে আপনি কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে সাক্কু বলেন, ২০১২ সালে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত আফজল খানকে হারিয়ে জয়লাভ করেছি। এখানে ভয়ভীতির কিছু নাই। জনগণ আমাকে চেয়েছে, আমি নির্বাচিত হয়েছি। সুতরাং আওয়ামী লীগের যতই হেভিওয়েট প্রার্থী আসুক, আমার সমস্যা হবে না। আমার অসমাপ্ত কাজ শেষ করার জন্য জনগণের ইচ্ছায় শেষবারের মতো মেয়র নির্বাচন করব।

এর আগে ৮ মে কুসিকের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মো. মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা। এছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে মেয়র সাক্কু গণমাধ্যমকে বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমার অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধে স্বতন্ত্র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। গত দুই মেয়াদে আমি মেয়র হিসেবে সফলভাবে সকল কার্যক্রম পরিচালনা করেছি। দুই মেয়াদে নগরীর সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে। আশা করছি মানুষ আমাকেই বেছে নেবে।

জামান / জামান

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির