শুটিং করতে গিয়ে আহত হলেন তানজিন তিশা
শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি।
রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর ঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনাটির কবলে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী।
গণমাধ্যমকে তিশা বলেন, বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না। বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছি।
জানা গেছে, আগা নাহিয়ানের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এই শুটিংয়ের আরও তিন দিনের শুটিং বাকি।
উল্লেখ্য, এবার ঈদে কয়েকটি নাটকে দেখে গেছে তানজিন তিশাকে। একাধিক নাটকে তার অভিনয় প্রশংসিতও হয়েছে।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
Link Copied