কেনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ সেনা নিহত
কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। সূত্র: আফ্রিকা নিউজ
বৃহস্পতিবার দেশটির রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এই ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি অদ্ভুত শব্দ করছিল। তবে সেটা প্রোপেলারের শব্দ ছিল না, কিছুটা অ্যাম্বুলেন্সের মতো শব্দ। ১০ সেকেন্ড পর এটি মাটিতে অবতরণের চেষ্টা করলেও তা সফল হয়নি।
কেনিয়ার সামরিক ও গণমাধ্যমের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাদের সংখ্যা কমপক্ষে ১০ জন। হেলিকপ্টারটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন। অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়।
কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়।
কেনিয়ার পুলিশের বরাত দিয়ে আফ্রিকা নিউজ জানায়, দুর্ঘটনায় নিহত সেনার সংখ্যা ১৭ জন। অন্যদিকে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র