ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কৃষ্ণসাগরে উস্কানি দিলে ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ১:৫৩

রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুন) এ কথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ এ কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হলো যে, এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উসকানি সৃষ্টি করা হয়েছে।

গত বুধবার কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্ট্রয়ার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায়। এ প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয়।

সূত্র : পার্সটুডে

জামান / জামান

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের