সিডনির বিভিন্ন এলাকায় লকডাউনের নির্দেশ
অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকার বাসিন্দাদের এক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি করা হয়েছে। দ্রুত সংক্রামক কোভিড-১৯ রোগের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে শুক্রবারএমন নির্দেশ দেয়া হয়। খবর এএফপির।
খবরে বলা হয়, চলতি সপ্তাহে বেশ কয়েকজন করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে সিডনি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রূ’কে কোয়ারেন্টাইন হোটেলে নিয়ে যাওয়ার সময় একজন লিমোজিন চালক আক্রান্ত হয়েছে বলে জানা যায়। ওই অঞ্চলে গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত থেকে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের অধিক সফল দেশ গুলোর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৯১০ জন প্রাণ হারিয়েছে।
জামান / জামান
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র