নতুন অধ্যায় শুরু করলেন বনি ও কৌশানি
কদিন আগেই গুঞ্জন ছড়ায়, টলিউড তারকা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জির সম্পর্ক ভেঙে গেছে। ৭ বছরের প্রেমে ছেদ টেনেছেন তারা। তবে এর দু’দিন পরই আবার সব ঠিক হয়ে যায়। পুনরায় কাছাকাছি বনি-কৌশানি।
এবার একে-অপরের সঙ্গে আরও বেশি জড়িয়ে গেলেন বনি ও কৌশানি। দু’জন মিলে নেমেছেন ব্যবসায়। তারা যৌথভাবে চালু করেছেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নাম দিয়েছেন ‘বি কে এন্টারটেইনমেন্ট’। দু’জনের নামের প্রথম অক্ষর দিয়েই নাম সাজিয়েছেন। ফলে জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন তারা।
মঙ্গলবার (১৭ মে) ছিল কৌশানির জন্মদিন। বিশেষ দিনটিতেই তারা নতুন পথচলার ঘোষণা দেন। যদিও কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণের কথা এখনই জানাননি বনি-কৌশানি। তবে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন বলে শোনা যাচ্ছে।
অভিমান-বিরহের পর্ব কাটিয়ে বনি ও কৌশানি পুনরায় প্রেমে মশগুল। কৌশানির জন্মদিন উদযাপনের সব আয়োজন করেছেন বনি। কেক, ওয়াইন আর বেলুন এনে প্রেয়সীর বিশেষ দিনকে রাঙিয়ে তোলেন অভিনেতা। ওই পার্টিতে তাদের দু’জনের কাছের বন্ধুরাও উপস্থিত ছিল।
উল্লেখ্য, ২০১৫ সালে বনির নায়িকা হয়ে টলিউডে আত্মপ্রকাশ করেন কৌশানি। তখনই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর দু’জন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেননি।
বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে বনি-কৌশানির হাতে। এর মধ্যে তারা জুটি বেঁধে কাজ করেছেন ‘অন্তর্জাল’ ও ‘হীরকগড়ের হীরে’ নামের দুটি সিনেমায়। শিগগিরই এগুলোর মুক্তির তারিখ জানানো হবে।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!