মিয়ানমারে অভ্যুত্থানের পর সহিংসতায় ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু
মিয়ানমারে সামরিক ক্যুর পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত ২ লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এ তথ্য দিল। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী সু চি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।
বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা ও অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে। গত নভেম্বর মাসে মিয়ানমারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনী বলছে ওই নির্বাচনে সুচির দল প্রতারণার আশ্রয় নিয়েছে। এ অভিুযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়।
সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার ওপর বহুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছে এবং এ পর্যন্ত দেশটিতে ৮৭৭ জন নিহত হয়েছে। এছাড়া, আটক করা হয়েছে ছয় হাজার ব্যক্তিকে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এমন বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
জামান / জামান
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র