আবারও সিনেমা পরিচালনায় এ আর রহমান
ভারতীয় সংগীত পরিচালক, গায়ক এ আর রহমান। এবার দ্বিতীয়বারের মতো সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। বিষয়টি আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটিকে তিনি জানান।
‘কনফেশনস’ নামের নতুন একটি সিনেমা নির্মাণ করবেন রহমান।ভ্যারাইটিকে এ আর রহমান বলেন, ‘আমরা একটা সিনেমা করতে চাই যেটা খুবই সহজ, কিন্তু অনুভূতির দিক থেকে খুবই গভীর।’
চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরির কাজ ৬০ ভাগ শেষ হয়েছে বলেও জানান এ গুণী সংগীতজ্ঞ।এ আর রহমানের প্রথম সিনেমা ‘লে মাস্ক’। যার প্রিমিয়ার হয় কান ফিল্ম মার্কেটের ‘কান এক্সআর’ প্রোগ্রামে। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এখনও।
রহমান জানান, তিনি ও তার টিম খুব খুশি যে কাজটি শেষ হয়েছে। ২০১৬ সালে এর কাজ শুরু হয়েছিল। নতুন কাজটি করতে যেন বেশি সময় না লাগে, সেভাবেই কনফেশনস-এর কাজ এগিয়ে নিতে চান রহমান।
‘লে মাস্ক’ সিনেমাটির গল্প রহমানের স্ত্রী সায়রার একটি ধারণা থেকে নেয়া।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!