ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন : মির্জা ফখরুল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ৪:১৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়ে অশালীন ও অরাজনৈতিক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যারা রাজনীতি করি, রাজনীতি নিয়ে ভাবি, রাজনৈতিক চিন্তা করি- আমরা কল্পনাও করতে পারি না একজন প্রধানমন্ত্রী এভাবে একজন বিরোধীদলের নেত্রীকে হুমকি দিতে পারেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রী ভয়ংকর মানসিকতার মানুষ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উনি যেভাবেই প্রধানমন্ত্রিত্বে আসুক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে তিনি এমন বক্তব্য দিতে পারেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ড. ইউনুস, তাকেও প্রধানমন্ত্রী পদ্মায় দুই বার চুবানোর কথা বলেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। দেশের অর্থপাচারকারী পিকে হালদারদের পৃষ্ঠপোষক এই সরকার।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব শাহিন আকতার প্রমুখ। 

সভায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা মোস্তাফিজুর রহমান বিপুর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি মহাসচিব।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন