মহেশ বাবু ও কীর্তি সুরেশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক
তেলেগু সুপারস্টার মহেশ বাবুর নতুন সিনেমা ‘সরকারু ভারি পাটা’। গত ১২ মে এটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। এরপর থেকেই দর্শকের দারুণ সাড়া পাচ্ছে। প্রশংসার পাশাপাশি বক্স অফিসে প্রত্যাশানুরূপ ব্যবসাও করছে।
তবে সম্প্রতি সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিনেমায় মহেশ বাবু ও নায়িকা কীর্তি সুরেশের একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এটাকে ‘অশ্লীল’ দৃশ্য বলেও মনে করছেন তারা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ‘সরকারু ভারি পাটা’ সিনেমার দ্বিতীয়াংশে দৃশ্যটি রয়েছে। সেখানে দেখা যায়, কীর্তি সুরেশকে পাশে ঘুমাতে বলেন মহেশ বাবু। এরপর কীর্তিকে তার পা মহেশের পায়ের ওপর রাখতে বলেন। এই দৃশ্য নিয়েই আপত্তি। এটাকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করছেন কিছু সমালোচক। এটি ছাড়াও আরও কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে বলে তাদের অভিযোগ।
এই ঘনিষ্ঠ দৃশ্যের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নির্মাতা পরশুরাম। তিনি বলেন, “সমালোচকরা বলছেন সিনেমাটির কিছু দৃশ্যে সীমা অতিক্রম করেছি। আমার নির্দেশিত ‘সরকারু ভারি পাটা’ সিনেমায় কোনো অশ্লীলতা নেই। মহেশ বাবু যদি অশ্লীলতার কোনো কিছু অনুভব করতেন তবে এটি করার জন্য তিনি অনুমতি দিতেন না। সন্তান যেমন তার মায়ের পাশে ঘুমায়, এই দৃশ্য অনেকটা তেমন, এখানে যৌনতার কিছু নেই।’
উল্লেখ্য, সিনেমাটি নির্মিত হয়েছে ৬০ কোটি রুপি বাজেটে। ইতোমধ্যে বিশ্বব্যাপী ১৭১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এই সিনেমা।
এমএসএম / এমএসএম
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার