২০ কেজি ওজনের কাচের পোশাক পরে ভাইরাল উরফি
বলিউড অভিনেত্রী ও বিগ বসের প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদ। তবে তাকে সোশ্যাল মিডিয়ার স্টার বলেও জানেন অনেকে। নিজের অদ্ভূত সব ফ্যাশনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। কখনও ট্রলের শিকান হন। এসবের পালটা জবাবও দেন অভিনেত্রী।
সম্প্রতি কাচের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন উরফি।সাদা টপ এবং শর্ট স্কার্টের উপর কাঁচ দিয়ে তৈরি একটি পোশাক পরেছেন তিনি। এই পোশাকের ওজন ২০ কেজি!একটি ভিডিও শেয়ার করে উরফি বলেন, ‘হ্যাঁ, আমি ভাঙা কাঁচের টুকরো দিয়ে তৈরি পোশাক পরেছি। আমার মনে হয় আমাকে দুর্দান্ত লাগছে। লোকে আমাকে অদ্ভুত, পাগল বলে! কিন্তু ভেবে দেখুন তো আমরা সকলেই কতটা পাগল আর অদ্ভূত।’
পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উরফি। কেউ কেউ তার প্রশংসা করেন, আবার কেউ কেউ তার অদ্ভুত ফ্যাশন একেবারেই পছন্দ করেন না।
উরফিকে কাঁচ দিয়ে তৈরি পোশাক পরা দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘ছুঁয়ো না, কেটে যাবে।’ অন্য আরেকজন মন্তব্য করেন, ‘বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে নাকি! সেটাই পরে নিয়েছ এবার?’
আরেকজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ স্মার্ট, বুলেট প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারো।’
এমএসএম / এমএসএম
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান