ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

১৫ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন ইমন-মম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৫:৪০

আজ থেকে ১৫ বছর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে অভিষেক হয় ইমন ও মম’র। ২০০৭ সালে মুক্তি পায় এটি। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের।

ইমন সিনেমা-বিজ্ঞাপন আর মম ব্যস্ত হয়ে যান টিভি নাটকে। মাঝে মাঝে ইমন যেমন নাটক করতেন, মমকেও মাঝে মাঝে দেখা যেতো সিনেমায়। তবে ১৫ বছর পর আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন তারা।

তাদের এবারের সিনেমার নাম ‘আগামীকাল’। পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আগামী ৩ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

মমর সঙ্গে বড় পর্দায় ফেরা প্রসঙ্গে ইমন বলেন, ‘‘আমাদের প্রথম সিনেমা ছিল ‘দারুচিনি দ্বীপ’। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমাদের অন্যভাবে দেখতে পাবেন। মানে আরও পরিণত। আমি বলবো, এটা একটা ভালো গল্পের সিনেমা। দর্শকের ভালো লাগবে বলেই আমাদের বিশ্বাস।”

ইমন-মম ছাড়াও এই সিনেমার অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী