নজরুল জন্মজয়ন্তীতে রত্না দাসের নূরজাহান
বাংলাদেশের গুণী নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাস। দীর্ঘদিন ধরে তিনি নজরুলের গান নিয়ে সঙ্গীত পিপাসুদের মন জয় করে চলেছেন। গত ২৪ মে নজরুল জন্ম জয়ন্তী তে ‘নূরজাহান’ শিরোনামে একটি মিউজিক ভিডিও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এই গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও নির্দেশনা দিয়েছেন প্রসূন রায়।
দেশের প্রতিষ্ঠিত নজরুল সঙ্গীত শিল্পী ও সুগায়িকা হিসেবে শ্রোতা মহলে প্রশংসিত রত্না দাসের সঙ্গীতে হাতেখড়ি খুব ছোটবেলায় মায়ের কাছে। শৈশবে মায়ের কাছে এবং স্থানীয় একাডেমি তে শিক্ষা গ্রহণ শেষে ছায়ানটে ভর্তি হন। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের ওপর দীর্ঘদিন তালিম নেন প্রতিথযশা শিল্পী মানস কুমার দাসের কাছে। নজরুল সঙ্গীত শিখেছেন আরো অনেক গুণী শিল্পীর কাছে। এদের মধ্যে আছেন, সুধীন দাস, নিলুফার ইয়াসমিন, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী, অঞ্জলি রায় উল্লেখযোগ্য। দীর্ঘদিন তাদের সান্নিধ্যে নিজেকে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নজরুল সঙ্গীতের এই জনপ্রিয় ও গুণী শিল্পী বলেন, নজরুলের গানকে হৃদয়ে ধারণ করে নিষ্ঠার সাথে আজীবন চর্চা করে যেতে চাই। নজরুল সঙ্গীতের একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে এটাই আমার মূল লক্ষ্য। আমার বিশ্বাস নজরুল সঙ্গীতের ওপর আমার নিষ্ঠা, একাগ্রতা এবং ভালোবাসা থাকবে আমৃত্যু।
বাংলাদেশে নজরুল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী রত্না দাস দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি স্টেজ শো এবং বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান নিয়মিত অংশ নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
Link Copied