ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে আতাউর রহমান স্মৃতি পরিষদের মাস্ক বিতরণ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৪৬
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে মাস্ক বিতরণ করেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর রাজশাহী সমিতির সৌজন্যে এ মাক্স বিতরণ করা হয়। শনিবার (২৬ জুন) সকালে নগরীর ষষ্টিতলা, নিউমার্কেট, হকার্স মার্কেট, গোরহাঙ্গা এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
 
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য  শফিউল আলম বুল্লু, শফিকুল ইসলাম, সেলিম, আইএইচসিআরএফের সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমাণী, তানজিলা, টোটন, শফিকুল ইসলাম জিতু, মাহাবুবুল আলম সানি, আকাশ, রিয়াজ, নূর, তন্ময়, শাহিন, রিংকু, অন্তু, রাকিবুল হাসান শুভ, ফেরদৌস আলম রাসেল, খালেকুল আলম পল্টু, মোদাসারুল হক মমিন, শামিউল ইসলাম শামু, আদিল হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
 
এ সময় সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান জনসাধারণের উদ্দেশে বলেন, সুস্থতা  অনেক বড় নিয়ামত। পৃথিবীতে স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে সবাইকে সুস্থ থাকতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই এ ভাইরাস প্রতিরোধ করা উচিত। পরিশেষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান দেশের স্বনামধন্য রাজনৈতিক পরিবারের এ সন্তান।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত