তাহসানের সঙ্গে মাহির প্রেম, পছন্দ করছেন দর্শক
এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। গেল ঈদে তার অভিনীত ‘হাঙ্গর’ এবং ‘প্রয়োজন’ নাটক দুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।
নাটকে অনেক অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেও তাহসান খানের সঙ্গে কখনো অভিনয় করা হয়নি মাহির। অবশেষে পছন্দের এই তারকার সঙ্গে কাজ করলেন তিনি। ‘তবুও ভালোবাসি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্না।
গত ২৯ মে ইউটিউবে জি সিরিজ বাংলা নাটক চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। বেশ সাড়াও মিলেছে। এরইমধ্যে ৮ লাখের বেশি ভিউ পেয়েছে নাটকটি।
মাহি বলেন, ‘তাহসান ভাইয়ের গান আমার খুব ভালো লাগে। তার অভিনয়ও অসাধারণ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করার। এই নাটকটির মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হলো।’
তিনি আরও যোগ করেন, ‘নাটকে দেখা যাবে তাহসান ভাই গ্রাম থেকে ঢাকা শহরে আসেন। আমার এক ছাত্রের মামা তিনি। নানা বিষয় নিয়ে আমার সঙ্গে মতবিরোধ হয় তার। শেষ পর্যন্ত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।’
এমএসএম / এমএসএম
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান