ইমরানের মিছিলের কারণে বাবর আজমদের ম্যাচের ভেন্যু পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ জুন থেকে। শেষ হবে ১২ জুন। প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে রাওয়ালপিন্ডি থেকে ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে মুলতানে।
পাকিস্তানের সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ ইসলামাবাদে ওইদিন বিক্ষোভ সমাবেশ করার কথা। রাওয়ালপিন্ডি শহরটি ইসলামাবাদের খুব কাছাকাছি। খেলার সময় যেন কোনো সমস্যা না হয়, এ কারণেই রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষমতাচ্যূত হওয়ার পরে বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছেন ইমরান। ফলে খেলা আয়োজন করতে সমস্যা হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৬ জুন ইসলামাবাদ পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সে দিনই চার্টার্ড বিমানে মুলতান যাবে তারা।
এতদিন পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হত মূলতঃ করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও লাহৌরের গাদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু এই সিরিজের জন্য বিকল্প কেন্দ্র হিসাবে মুলতানকেই ঠিক করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই সেখানেই হবে তিন ম্যাচের সিরিজ। উল্লেখ্য, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এক দিনের সিরিজ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!