দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া
এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপপর্বের ম্যাচে ইরানকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাতেই টানা দুই ম্যাচ জিতে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অজিরা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার এই জয়ের পর সেরা আটের টিকিট নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ারও।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ কোরিয়াও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে অবস্থান করছে তারাই। এই গ্রুপে দুটি করে ম্যাচ খেললেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি ইরান ও ফিলিপাইন।
নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্য দলটি হবে রানার্সআপ। আর ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দক্ষিণ কোরিয়া। এদিকে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ফিলিপাইন ও ইরান।
আজকের ম্যাচের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইরান। এই ম্যাচে ইরানকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়ার মেয়েরা। বল দখল ও আক্রমণে ছিল তাদের একক আধিপত্য। সেই সুবাদে ম্যাচের প্রথমার্ধেই ইরানের জালে চারবার বল পাঠায় অস্ট্রেলিয়ার ফুটবলার।
ম্যাচের অষ্টম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অ্যামি সায়ের। আর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যারি ফ্লাওয়ার। বাকি গোল দুটি করেন অ্যালান্না কেন্নেডি। মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন তিনি। তাতেই ৪-০ গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল।
দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেননি ইরানের ফুটবলাররা। উল্টো একের পর এক আক্রমণ করতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু পুরো সময়ে আর কোনো গোল আদায় করা হয়নি। ফলে ৪-০ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।
এমএসএম / এমএসএম
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি