ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফের কোচ হয়ে বাংলাদেশে ফিরছেন স্টুয়ার্ট ল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ৩:৫৬

আবারও বাংলাদেশে ফেরানো হচ্ছে জাতীয় দলের সাবেক হেড কোচ স্টুয়ার্ট ল’কে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৫২ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান কোচ।

প্রায় চার বছর বাংলাদেশের যুবাদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালনের পর চাকরি ছেড়েছেন শ্রীলঙ্কান কোচ নাভিদ নাওয়াজ। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণেই ল’কে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজে এ খবর জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। আসন্ন ঈদুল আযহার পর দায়িত্ব নেবেন ল।

খালেদ মাহমুদ বলেছেন, ‘আমরা স্টুয়ার্ট ল’কে আমাদের অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছি। তার সঙ্গে দুই বছরের চুক্তি করছি আমরা।’

২০১১-১২ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন স্টুয়ার্ট ল। ২০১২ সালের এশিয়া কাপে তার অধীনেই প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

সবশেষ আফগানিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ল।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে