ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নেইমারকে ছাড়াই বিকেলে মাঠে নামছে ব্রাজিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ৩:৫৭

২০১৯ সালের পর আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা হয়নি ব্রাজিলের। দীর্ঘ বিরতির পর অবশেষে আজ (বৃহস্পতিবার) আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচ। চোটের কারণে এই প্রীতি ম্যাচে দলটির তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না ব্রাজিল।

এই ম্যাচের আগে অনুশীলনেই চোটে পড়েছেন নেইমার। অনুশীলনে নেইমারের সঙ্গে এক সতীর্থের সংঘর্ষ হয়। এরপরই তিনি লুটিয়ে পড়েন মাটিতে, ডান পায়ে যে ব্যথা পেয়েছেন, তা ছিল স্পষ্ট। সঙ্গে সঙ্গে একজন ট্রেইনার এসে নেইমারের চোটটা বোঝার চেষ্টা ক্রেন। এরপর নেইমার খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।
 
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রদ্রিগো লাসমার নেইমারের বিষয়ে জানিয়েছিলেন,‘নেইমারের ডান পায়ে চোট আছে। বৃহস্পতিবারের ম্যাচে সে খেলবে কি না, সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তার পায়ের এই চোট কাল সকাল পর্যন্ত আমাদের পর্যবেক্ষণে থাকবে। সে খেলবে কি না, এখনই বলাটা বেশ কঠিন। কালকে অনুশীলন সেশনে আমাদের দেখতে হবে।’

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ
সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার, রিচার্লিসন

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে