নেইমারকে নিয়েই কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। ম্যাচের আগে অনুশীলনে এই ফরোয়ার্ড পায়ে চোট পাওয়াতেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত নেইমারকে নিয়েই ম্যাচের মূল একাদশ সাজিয়েছেন কোচ তিতে।
এই ম্যাচের আগে অনুশীলনেই চোটে পড়েছিলেন নেইমার। অনুশীলনে নেইমারের সঙ্গে এক সতীর্থের সংঘর্ষ হয়। এরপরই তিনি লুটিয়ে পড়েন মাটিতে, ডান পায়ে যে ব্যথা পেয়েছেন, তা ছিল স্পষ্ট। সঙ্গে সঙ্গে একজন ট্রেইনার এসে নেইমারের চোটটা বোঝার চেষ্টা ক্রেন। এরপর নেইমার খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।
তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের চূড়ান্ত একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
দক্ষিণ কোরিয়া একাদশ
কিম, লি ইয়ং, উইয়াং, ইনবেওম, সন, সিউংহো, হি চ্যান, হং চুল, উইজো, ইয়াংওয়ান, কিয়ংওন
ব্রাজিল একাদশ
ওয়েভারটন, অ্যালেক্স সান্দ্রো, মার্কউইনোস, থিয়াগো সিলভা, দানি আলভেস, নেইমার, কাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!