শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন শেরে বাংলানগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এ সম্মাননা দেয় শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ। শুক্রবার (২৫ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে তাকে এ পুরস্কার দেয়া হয়। আবুল কালাম আজাদ এর আগে দুবার আইজিপি পুরস্কার পেয়েছেন।
শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা জানান, সারাদেশ থেকে মোট ২৬ জনকে এ সম্মাননা পুরস্কার দেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য রাজধানীর শেরে বাংলানগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদকে এ পুরস্কার দেয়া হয়। এ সম্মাননা কাজের প্রতি তাকে আরো উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ভালো কাজের বিনিময়ে যদি সম্মান পাওয়া যায় তাহলে কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। আমরা জনগণের সেবক। সেবা আমাদের দিতেই হবে। এ সম্মাননা দেয়ায় শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদকে ধন্যবাদ জানাই।
পুরস্কারের বিষয় জানতে চাইলে শেরে বাংলানগর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ দৈনিক সকালের সময়কে বলেন, এ পুরস্কার পাওয়ার মধ্যদিয়ে মনে হচ্ছে কিছুটা হলেও ভালো কাজ করতে পেরেছি। আমি মনে করি, যে কোনো ব্যক্তি ভালো কাজ করলে তার পুরস্কার কোনো না কোনোদিন পাবেনই।
এমএসএম / জামান
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
Link Copied