বিকল্প ব্যবস্থায় পার্বত্যবাসীদের দেখানো হচ্ছে সিয়াম-পূজার ‘শান’
সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘শান’ মুক্তি পেয়েছে গত ঈদে। দেশের সব বড় বড় হলে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক প্রশংসায় ভাসে। গত বৃহস্পতিবার থেকে পার্বত্যজেলা রাঙ্গামাটিতে বিকল্প ব্যবস্থায় শুরু হয়েছে এই সিনেমার প্রদর্শনী। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দেখানো হয় সিনেমাটির প্রথম ও দ্বিতীয় শো।
আগামী ৫ ও ৬ জুন খাগড়াছড়ির নারানখাইয়া উপজেলা পরিষদ এলাকার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে শো প্রদর্শন হবে।
সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, “আমরা দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে ‘শান’কে পৌঁছে দিতে চাই। যেন বড় পর্দায় উপভোগ সুযোগ পান তারা। এই লক্ষ্যেই পার্বত্য অঞ্চল থেকে এর প্রদর্শনী শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই দেখানো হবে।”
সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের ব্যানারে।
সিয়াম-পূজা ছাড়াও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই