ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১১:১

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল। ইউরোপা লিগ জয়ের মধ্যদিয়ে স্পেনের ক্লাবটি নিজেদের ৯৮ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল।

প্রথম পাঁচটি শটের প্রত্যেকটিতে গোল করল দুই দল। এরপর সাডেন ডেথেও গোল হতে থাকল। গোল মিসের বালাই নেই। শেষ অবধি ১১তম শটে হলো নিষ্পত্তি। গোল করতে ব্যর্থ হলেন ডেভিড ডি গেয়া। রোমাঞ্চজাগানো টাইব্রেকারে (১১-১০) ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বুধবার ইউরোপা লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

ইতিহাস-ঐতিহ্য, শক্তি-সামর্থ্য-সব দিক থেকেই ম্যানইউর চেয়ে পিছিয়ে ছিল ভিয়ারিয়াল। ওই দলই গড়ল দারুণ এক ইতিহাস। ৯৮ বছরের ক্লাব ইতিহাসে দলটি জিতল প্রথম কোন বড় শিরোপা।

২৯ মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। গোলটি করেন জেরার্ড মরেনো। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এডিনসন কাভানির গোলে ম্যাচে সমতা আনে ম্যানইউ (১-১)। এরপর ১২০ মিনিটের খেলায় আর কোনো গোল হয়নি।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ১১টি শটেই গোল করে ভিয়ারিয়াল। ম্যানইউ করে ১০টি। ১১তম শট নিতে গিয়ে মিস করেন ম্যানইউর গোলরক্ষক ডে গেয়া। তার নেয়া শট বা দিকে ঝাপিয়ে রক্ষা করেন ভিয়ারিয়ালের গোলরক্ষক রুলি। শিরোপা উল্লাসে মাতে ভিয়ারিয়ালের ফুটবলাররা।

প্রীতি / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড