তামিমকে চারে খেলানোর পক্ষে যুক্তি দিলেন সিডন্স
বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে ওপেনিং পজিশনের স্তম্ভ তামিম ইকবাল। টি-টোয়েন্টি থেকে বিরতিতে গেলেও বাকি দুই ফরম্যাটে এখনো তার বিকল্প বের করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্যই টেস্টে তামিমকে চার নম্বরে খেলানোর ভাবনা থাকলেও সেটি পারছেন না জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
শনিবার মিরপুরে সংবাদমাধ্যামকে সিডন্স বলছিলেন, ‘বেশিরভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার।’
তবে কেন নিচে খেলানো যাচ্ছে না সে ব্যাখ্যা দিলেন সিডন্স, ‘আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে।’
ওপেনিংয়ে অভিজ্ঞ তামিম থাকলেও সম্প্রতি টেস্টে বাংলাদেশ দলের টপ অর্ডার সুবিধা করতে পারছে না। দ্বিতীয় ইনিংসে ভুগতে হচ্ছে বেশি। এজন্য নতুন বলের বিপক্ষে ব্যাটসম্যানরা লড়াই করতে পারছেন না বলে মনে করছেন সিডন্স।
সিডন্স বললেন, ‘মূল হুমকি তো নতুন বল। নতুন বলের ব্যাটিংয়ে আমাদের আরও ভালো করতে হবে। মুমিনুল ফর্মে ফিরলে দারুণ হয়। আমি জানি, শান্ত খুব ভালো ক্রিকেটার। আমার ওপর বিশ্বাস রাখতে পারেন, শান্ত খুব ভালো ব্যাটসম্যান। ওর ফর্মে ফেরা প্রয়োজন আমাদের জন্য। আমাদের উদ্বোধনী জুটি চট্টগ্রাম টেস্টে যেভাবে খেলেছে, সেরকম প্রয়োজন। সম্ভবত অনেক দিন থেকেই এটা আমাদের সমস্যা। নিশ্চিত করতে হবে যেন সমাধান বের করতে পারি।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!