ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে হতাহতদের জন্য সাহায্য চাইলেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১২:১৭

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দীর্ঘ হচ্ছে লাশের সারি। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় শতাধিক মানুষ। এই অগ্নি দুর্ঘটনায় শোকে আচ্ছন্ন পুরো দেশ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদেরও প্রাণ কাঁদছে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য।


রোববার এক ফেসবুক পোস্টে তাসকিন সবাইকে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন, ‘আসুন চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো।’

এই ক্যাপশনের সঙ্গে কোলাজ করা ছবি জুড়ে দিয়েছেন তাসকিন। ছবির একটিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া কন্টেইনার ডিপো এবং অপরটিতে আহতদের জন্য ওষুধ চেয়ে হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে থাকা এক স্বেচ্ছাসেবককে দেখা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে