চিনে বাদাম থেকে সরে দাঁড়ালেন যশ
গতমাসেই মুক্তি দেওয়া হয় ‘চিনে বাদাম’ সিনেমার ট্রেলার। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, গতানুগতিক প্রেমের গল্প থেকে কিছুটা আলাদা হতে যাচ্ছে এ সিনেমা। ২৭ মে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোনো এক কারণে তা হয়নি।
এদিকে মতবিরোধের জের ধরে এ সিনেমার কাজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। রোববার সোশ্যাল মিডিয়াতে তিনি এ ঘোষণা দিয়েছেন।
এনা সাহার জুটি বেঁধে ‘চিনে বাদাম’ সিনেমাতে কাজ করেছিলেন যশ। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। খুব মন দিয়ে তিনি এর কাজ করেছেন বলেও উল্লেখ করেছেন। নির্মাতাদের শুভেচ্ছাও জানিয়েছেন। পরিস্থিতি তেমন বুঝলে এভাবে সরে দাঁড়ানোর কারণও প্রকাশ্যে আনবেন, পোস্টে তাও জানিয়েছেন যশ।
‘চিনে বাদাম’ সিনেমা শুটিংয়ের সময় থেকেই বারবার শিরোনামে উঠে এসেছিল। এই শুটিংয়ের জন্য একসঙ্গে কাশ্মিরে উড়ে গিয়েছিলেন টলিউডের বহু বিতর্কিত জুটি যশ ও নুসরত। ‘চিনে বাদাম’-এ যশ অনস্ক্রিন জুটি বেঁধেছিলেন টলি অভিনেত্রী এনা সাহার সঙ্গে। এনা এই সিনেমার সহ-প্রযোজকও। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।
কেন যশের এমন সিদ্ধান্ত তা জানেন না পরিচালক শিলাদিত্য। ছবির প্রচারে কলকাতার বাইরে আছেন তিনি। শিলাদিত্যের কথায়, তিনি বরাবর অভিনেতাদের সঙ্গে কথা বলে, আলাপ-আলোচনা করেই কাজ করেন। তারপরও যশ কেন এ কথা বলছেন, তা তিনি বুঝতে পারছেন না। যশের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। কলকাতায় ফিরে যশের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন