ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মুশফিক ফের আইসিসির মাসসেরার দৌড়ে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:১০

মে মাসটা স্বপ্নের মতোই কেটেছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে টানা দুই টেস্টে শতরান। সেই সাফল্যের আরেকটা স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। 

অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর ঠিক এই মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পেয়ে জেতেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি।

গেল মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। সোমবার ঘোষিত সেই সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন।

মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে করেন ৩০৩ রান। তার মতোই ম্যাথুজ করেন দুটি সেঞ্চুরি। তিনিও আছেন সেরার দৌড়ে। 

মুশফিকের অনন্য কিছু অর্জনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা মনে রাখার মতো হয়ে আছে। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেন তিনি। খেলেন ১৭৫ রানের দারুণ ইনিংস। চাপের মুখে থেকে মুশফিক সেই টেস্টে লিটন দাসকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন রেকর্ড ২৭২ রানের জুটি।

এরপর ঢাকাতেও ছিল ধারাবাহিকতা। এবারও চাপের মুখে নেমে তুলে নেন ১০৫ রান। যদিও ম্যাচ বাঁচাতে পারেন নি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে