ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ১:৪০
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কালা মিয়া (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুন) রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঊষাইরগাঁও গ্রামে মেয়ের বাড়ির রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তার বাড়ি একই ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামে। তিনি অনেকদিন যাবৎ স্ত্রী-সন্তান নিয়ে মেয়ের বাড়িতেই বসবাস করে আসছিলেন। তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের মৃত আবদুল বারীর ছেলে। 
 
মেয়ে সালমা বেগম জানান, তার স্বামী তিন বছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার বাবা তাদের বাড়িতেই থাকেন। রোববার ভোরে রান্নাঘরে তার বাবার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
  
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ম‍ৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা