ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে ছবি তোলার নিশ্চয়তা নেই!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২২ বিকাল ৫:৪৪

বুধবার (৮ জুন) বাংলাদেশে আসছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। এই ট্রফির সঙ্গে ছবি তোলার আগ্রহ সাধারণ ক্রীড়াপ্রেমীদের। দেখার সুযোগ পেলেও ছবি তোলার সুযোগ সবাই পাবেন না বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘ট্রফির সঙ্গে ছবি তোলার আগ্রহ সবার। ৯ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আমাদের জানানো হয়েছিল। অধিক সংখ্যক লোক উপস্থিত হবে স্বাভাবিকভাবে সবাই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ নাও পেতে পারে।’

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ফিফার কর্মাশিয়াল পার্টনার কোকাকোলার মাধ্যমে। তারাই মূলত এই ব্যবস্থাপনা করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোকাকোলার সঙ্গে যৌথভাবে কাজ করছে। বিশ্বকাপ ট্রফি আগমন উপলক্ষ্যে সরকারের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা কোকাকোলার সঙ্গে মাস খানেক আগে সভা করেছি। আন্তঃমন্ত্রণালয় সভায় এই ট্রফির নিরাপত্তা এবং অন্যান্য দিক নিয়েও প্রস্তুতি নেয়া হয়েছে।’

ট্রফির সফরসূচি সম্পর্কে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক বলেন, ‘আগামীকাল ট্রফিটি ঢাকায় এসে পৌছাবে। এরপর বিকেলের দিকে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে নেয়া হবে। সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে। সংসদ অধিবেশন চলমান থাকায় সময় কিছুটা আগে-পরে হতে পারে।’

প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়ামোদী। বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রধামন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ট্রফি দেখানোর পর জানাতে পারব। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন। তিনি খেলাধূলার খোজ রাখেন। বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। সেই ট্রফি বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য দারুণ গর্বের’। 

২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল। গত আসরের আগে আসেনি। এবার আবার আসছে। ২০১৩ সালে ট্রফি আসার আগে বাফুফে ও কোকাকোলা যৌথভাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন বিষয় জানিয়েছিল। এবার দুই পক্ষের কেউ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি। ফলে ট্রফির সঙ্গে সাধারণ মানুষের ও মিডিয়ার প্রবেশাধিকার নিয়ে এখনো ধোয়াশা রয়েছে। 

এমএসএম / এমএসএম

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান