মা হচ্ছেন অভিনেত্রী প্রসূন আজাদ
এক যুগ ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী প্রসূন আজাদ। গত বছরের ৩০ জুলাই দীর্ঘ দিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে দাম্পত্য জীবনের সূচনা করেন তিনি। শোবিজকে বিদায় জানিয়ে হয়ে ওঠেন পুরোদস্তুর সংসারী।
এবার সুখবর দিলেন এই অভিনেত্রী। মা হতে চলেছেন তিনি। ঢাকার মনোয়ারা হাসপাতালে করান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা।
প্রসূন গণমাধ্যমকে বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।
তিনি আরও যোগ করেন, ‘এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি।’
উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। তবে মাঝে অভিনয়ের প্রতি অমনোযোগী হয়ে পড়েন। ‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায়ও পা রাখেন এই অভিনেত্রী। সবশেষ গত বছর মুক্তি পেয়েছে প্রসূন অভিনীত রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরান’।
এমএসএম / এমএসএম
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন