ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কেইনের গোলে জার্মানিকে জিততে দিলো না ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১২:৯

উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের শুরুটা মোটেও মনমতো হয়নি ইংল্যান্ডের। গ্রুপ অফ ডেথ তকমা পেয়ে যাওয়া গ্রুপ ৩-এর প্রথম ম্যাচেই হেরে বসেছিল গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল হাঙ্গেরির কাছে। 

জার্মানির বিপক্ষে পরের ম্যাচে সেই হতাশা কাটিয়ে উঠবে কি, উল্টো টানা দ্বিতীয় হারই চোখ রাঙাচ্ছিল গ্যারেথ সাউথগেটের দলকে। তবে শেষ মুহূর্তে দলটির ত্রাতা হয়ে এলেন হ্যারি কেইন। তার পেনাল্টিতেই জার্মানিকে ১-১ গোলে রুখে দিয়েছে ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ড। 

জার্মানির বিপক্ষে হতাশাটা কাটিয়ে ওঠার দারুণ আশাই ছিল ইংলিশদের। তাতে রসদ যোগাচ্ছিল ইতিহাস। খেলাটা ছিল মিউনিখের মাঠে। এখানে দুই দলের সবশেষ খেলায় যে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল সফরকারীরা! 

তবে তার পুনরাবৃত্তি যে হচ্ছে না, তা প্রথমার্ধের খেলাতেই বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধটায় বেশ  বিবর্ণ ছিল ইংল্যান্ড। তার চেয়ে একটু শ্রেয়তর দল হলেও জার্মানি গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

বিরতির পরই পরিস্থিতির পরিবর্তন ঘটে। প্রথমার্ধের শ্রেয়তর দল জার্মানি এগিয়ে যায় ইয়োনাস হফম্যানের গোলে। তাতে সফরকারীদের হতাশা আরও গাঢ় হওয়ার শঙ্কাই তাড়া করে ফিরছিল। সময় গড়িয়ে গেলেও গোলের দেখা যে মিলছিল না! 

তবে শেষ মুহূর্তে জার্মানির ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় ইংল্যান্ড। রক্ষণের ভুলে পেয়ে যায় পেনাল্টি। তা থেকেই গোল করেন হ্যারি কেইন। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়, ইংল্যান্ড পায় মূল্যবান একটা পয়েন্ট। 

এই ড্রয়ের পরও অবশ্য ইংলিশরা আছে টেবিলের তলানিতেই। প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে হারানো ইতালি ৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে দুইয়ে। ২ ও ১ পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে জার্মানি ও ইংল্যান্ড। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে