ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ট্রফি ঢাকায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১২:১২

বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার (৮ জুন) বেলা সোয়া ১১টার কিছু পর বাংলাদেশের বুকে আসে পরম আরাধ্য সোনারঙা শিরোপাটি। বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার পর বিশ্বকাপের ট্রফি ঢাকার হযরহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকায় ট্রফিটি এসেছে পাকিস্তান থেকে।

বাফুফে থেকে বলা হয়েছিল, বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টা থেকে ১১টার মধ্যে ট্রফি অবতরণ করবে। সে হিসাবে কয়েক মিনিট দেরি হয়েছে। ট্রফিটি কোকা-কোলার চার্টার্ড ফ্লাইটে এসেছে।

বাংলাদেশে বিশ্বকাপের ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ছাড়াও ফিফার আরো কয়েকজন কর্মকর্তা এই ট্রফির সঙ্গে এসেছেন। বাংলাদেশে তাদের কাছ থেকে এই ট্রফি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ আরো অনেকে।

আজ এই ট্রফি বিকেলে রাষ্ট্রপতির বাসভবনে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবার কথা রয়েছে। সেই সময় বাফুফের নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে শীর্ষ ৬-৭ জনের যাবার কথা রয়েছে। এমন একটি মুহূর্তে নির্বাহী সদস্যরা যেতে না পারলেও ফেডারেশনের পেশাদার এক ব্যক্তির নাম তালিকায় থাকায় অনেক সদস্য মনঃক্ষুণ্ন হয়েছেন। ফলে আজ বিমানবন্দরে কয়েকজন সদস্য ট্রফি অর্ভ্যথনায় অনুপস্থিত ছিলেন এবং ট্রফি সংক্রান্ত বাকি কর্মকান্ডও তারা অংশগ্রহণ করবেন না বলে জানা গেছে। 

বাংলাদেশ কখনো বিশ্বকাপ ফুটবলে খেলবে এটা অনেকটা স্বপ্ন। আর বিশ্বকাপ ট্রফি জয় তো আর বড় স্বপ্ন। তাই বিশ্বকাপের ট্রফির এমন সফরই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি ও সান্ত্বনা। এর আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল ঢাকায়। 

এমএসএম / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে