ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হাসান মাহমুদ ‘আর্থিক’ কারণে বাদ পড়েননি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৩:৪৫

গত ২ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ব্যয় কমানোর ভাবনা বিসিবির। এজন্য ক্যারিবীয় সফরের সদস্য সংখ্যা কাটছাঁট করা হতে পারে। এই কাটছাঁটের তালিকায় টিম ম্যানেজমেন্ট আর সংশ্লিষ্ট কয়েকজনের নাম কাটা পড়েছে। একমাত্র খেলোয়াড় হিসেবে সফর থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।

তবে হাসান মাহমুদের বাদ পড়ার কারণ আর্থিক হিসেবে মানতে নারাজ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন জানালেন, ইন্টারচেঞ্জের মারপ্যাঁচে বাদ পড়তে পারে হাসানের নাম।

নিজামউদ্দিন বলেন, ‘বিষয়টা এরকম না। হয়ত ইন্টারচেঞ্জের কোনো ব্যাপার আসবে। এমন নয় যে কাউকে বাদ দিয়ে ব্যয় সংকোচন করা হচ্ছে, এমন না।’

হাসানের ক্ষেত্রে ইন্টারচেঞ্জের ব্যাপার হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, কোভিড প্রোটকলের দায়িত্বে থাকা ডাক্তার আর কয়েকজন যে বাদ পড়েছেন সফর থেকে, তাদের বিষয়ে ব্যাখ্যা কী বোর্ডের?

নিজামউদ্দিন বলছিলেন, ‘সেটা একটা বিষয়। কিন্তু আপনি তো খেলোয়াড়ের কথা বলছেন। টিম কম্বিনেশন বা অন্য বিষয়গুলোতে পরিকল্পনায় পরিবর্তন আসলে সেটা হতেই পারে। এমন নয় যে আর্থিক কারণে। এখানে আর্থিক কোনো কারণ জড়িত নেই, আমি সেটাই মনে করি।’

উইন্ডিজ সফরের জন্য টেস্টে ১৬, ওয়ানডে ১৭ আর টি-টোয়েন্টি ফরম্যাটের ১৫ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। এর থেকে বেশি সদস্য নিয়ে এর আগে বিদেশ সফর করেছে ক্রিকেট বোর্ড। এবার হঠাৎ ব্যয় কমানোর ভাবনা কেন বোর্ডের? নিজামউদ্দিন জানালেন, অবকাঠামোগত উন্নয়নে জন্য অর্থ দরকার বোর্ডের, এজন্য খরচ হচ্ছে হিসাব করে।

নিজামউদ্দিনের ব্যাখ্যা, ‘আমাদের বেশ কিছু কার্যক্রম আছে। এর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন রয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের পুঁজির প্রয়োজন হবে। আন্তর্জাতিক অর্থনীতিতে যেহেতু ওরকম উন্নতি নেই, তাই প্রভাব তো পড়ছেই। সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটুকু সম্ভব ব্যয় সংকোচন করা যায়। তবে নিশ্চয়তা দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এফটিপিতে প্রভাব পড়ছে না।’

হাসান মাহমুদ অবশ্য উইন্ডিজ সফরের ঘোষিত স্কোয়াডে ছিলেন না। পরে পেসার শহিদুল ইসলাম চোটে পড়লে তাকে দলে নেওয়ার কথা জানায় বোর্ড। তবে সেটিও আনুষ্ঠানিকভাবে ছিল না।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের