ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

লেভান্ডভস্কির পোল্যান্ডকে উড়িয়ে দিলো বেলজিয়াম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১১:১৮

আগের ম্যাচে বেলজিয়াম নেদারল্যান্ডসের কাছে হেরেছিল ৪-১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে যেখানে দলের প্রত্যয় ছিল ঘুরে দাঁড়ানোর, সেখানে দলটা শুরুতেই হজম করে বসল গোল। তবে এরপরই সম্বিত ফিরে পেল বেলজিয়ানরা, পোলিশদের জালে গুণে গুণে জড়াল ৬ গোল। ৬-১ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে দলটি বাঁচিয়ে রাখল উয়েফা নেশন্স লিগের নকআউটে খেলার সম্ভাবনাটাও।

বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত গ্রুপ এ৪’এর এই ম্যাচের ২৮ মিনিটে রবার্ট লেভান্ডভস্কির দারুণ ফিনিশে এগিয়ে যায় পোল্যান্ড। তবে ম্যাচে দলটির সুখস্মৃতি কেবল সেই পর্যন্তই। 

বিরতির একটু আগে এক্সেল উইটসেলের দূরপাল্লার শটে গোল পায় বেলজিয়াম। ম্যাচে তাতে ফেরে সমতা। দুই দল বিরতিতে যায় ১-১ সমতায় থেকেই।

ম্যাচের গতিপ্রকৃতি বদলে গেল বিরতির পরই। ৫৯ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোল ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৩ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্দের গোলে ব্যবধান বাড়ায় দলটি। মিনিট সাতেক পর তার দারুণ এক বাঁকানো শটে আরও এক গোল করে পোল্যান্ডের ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেন ত্রোসার্দ।

৮৩ মিনিটে ৩০ গজ দূর থেকে গোল করেন লিয়েন্ডার ডেনডঙ্কার। এরপর বদলি হিসেবে অভিষেক হয় লইস অপেন্দার। মাঠে আসার ৪ মিনিটের মধ্যেই গোল করে বসেন তিনি। তাতেই পোল্যান্ডকে ৬-১ গোলে হারায় বেলজিয়াম।

গ্রুপ এ৪ এ দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হয় ওয়েলশের। সে ম্যাচে ৫০ মিনিটে তিউন কুপমেইনারের গোলে এগিয়ে যায় ডাচরা। তবে যোগ করা সময়ে নরিংটন ডেভিসের গোলে সমতা ফিরিয়ে ড্রয়ের আশা জাগিয়েছিল ওয়েলশ। সে আশা উবে যায় মিনিট দুয়েক পরই। অন্তিম সময়ে উওট ওয়েগহর্স্টের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।

এই দুই ম্যাচের পর গ্রুপ এ৪’র শীর্ষে রইলো নেদারল্যান্ডস। দুই ম্যাচে দুই জয় নিয়ে দলটির অর্জন ৬ পয়েন্ট। আর এক জয় আর এক হারের ফলে ৩ পয়েন্ট নিয়ে বেলজিয়াম আছে দুইয়ে। তাদের সমান তিন পয়েন্ট পেলেও পোল্যান্ড গোল ব্যবধানে পিছিয়ে আছে তালিকার তিনে। আর ওয়েলশ শূন্য খাতা নিয়ে আছে টেবিলের তলানিতে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে