ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইতিহাস গড়লেন বাবর আজম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১২:৪০

ওয়ানডে ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইবার সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।

বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন বাবর। তার সেঞ্চুরির সুবাদে ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

এই সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর। সে দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮৩ বলে ১১৪ ও ১১৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস।

আর এবার ক্যারিবীয়দের বিপক্ষে সেঞ্চুরি করে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ১২০, ১২৩ ও ১১৭ রানের ইনিংস খেলেন বাবর।

বাবরের আগে বিশ্বের আর কোনো ব্যাটার ওয়ানডেতে দুইবার সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেননি। একবার করে করেছেন সবমিলিয়ে ১১ জন ব্যাটার। তবে টানা চার ম্যাচে সেঞ্চুরির রেকর্ড রয়েছে কুমার সাঙ্গাকারার। সেটি ভাঙার সুযোগ থাকছে বাবরের সামনে।

শেষ পাঁচ ম্যাচ হিসেব করলে অল্পের জন্য সাঙ্গাকারার রেকর্ডটি ভাঙতে পারেননি বাবর। এই পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করেছেন বাবর। ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রান দিয়ে। মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে করেছিলেন ৫৭, ১১৪ ও ১০৫* রান।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে