‘মেসি কথা বললে আর্জেন্টিনার প্রেসিডেন্টও চুপ হয়ে যায়’
আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন, যখন অধিনায়ক লিওনেল মেসি কথা বলেন তখন বাকি সবাই চুপ হয়ে যায়। এমনকি ঘরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট থাকলে তিনিও চুপ হয়ে যান।
গতবছর ব্রাজিলের মাটি থেকে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় নিয়ে ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও। সেই ডকুমেন্টারির একটি অংশে থাকছে এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাৎকার।
সেই সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছেন, ‘মেসি একটি স্পিচ দিচ্ছিলেন। যেখানে তিনি বলছিলেন, এটিই তার শেষ (কোপা আমেরিকা) এবং এজন্য তিনি নিজের সবকিছু দিতে প্রস্তুত। আমি তখন রীতিমতো কাঁপছিলাম! মেসি কথা বলছেন!’
তিনি আরও যোগ করেন, ‘(মেসি যখন কথা বলেন), সবাই চুপ হয়ে যায়। সেটা যে-ই হোক না কেন। দলের কোচ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট... যেই থাকুক না কেন সেখানে, সবাই চুপ হয়ে যায়।’
মেসির সেই স্পিচের পর দলের বাকি সবাই অনেক উজ্জীবিত হয়। সেই রেশ শুধু কোপা আমেরিকায় নয়, থেকে গেছে এখনও। গতবছর এমি মার্টিনেজ বলেছিলেন, এবার মেসির জন্য বিশ্বকাপ জিততে নিজের জীবন দিতেও প্রস্তুত তিনি।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!