ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পেনাল্টি মিস করে জয়বঞ্চিত নেদারল্যান্ডস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১১:৫০

জোড়া গোল হজম করে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে সময় নেয়নি নেদারল্যান্ডস। শেষ দিকে জাগিয়েছিল জয়ের সম্ভাবনা। কিন্তু অধিনায়ক মেমফিস ডিপাইয়ের পেনাল্টি মিসে জয় নিয়ে আর মাঠ ছাড়তে পারেনি ডাচরা। ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ডের সঙ্গে।

উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিলো নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচে এসে নিজেদের ভুলেই হোঁচট খেলো তারা। তবে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহতই রয়েছে ডাচদের। দুই নম্বরে থাকা বেলজিয়ামের সংগ্রহ সমান ম্যাচে ৪ পয়েন্ট।

শনিবার রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলতে গিয়ে জোড়া গোলের লিড নিয়ে ফেলে পোল্যান্ড। প্রথমার্ধে ম্যাচের ১৮ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ম্যাট ক্যাশ। পরে দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিওতর জিয়েলনস্কি। তবে বেশিক্ষণ উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি তারা।

মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোলই শোধ করে দেয় নেদারল্যান্ডস। প্রথমে ৫১ মিনিটে ব্যবধান কমান ড্যাভি ক্লাসেন। পরে ৫৪ মিনিটে ডেনজেল ডামফ্রিজের গোলে ম্যাচে সমতা ফেরায় ডাচরা। পরে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি তারা।

তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরপরই ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করেন ক্যাশ। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি মেমফিস। গোলরক্ষককে ভুল দিকে পাঠালেও, বারপোস্ট বরাবর শট করে বসেন তিনি। ফলে জেতা হয়নি ডাচদের।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে