ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জার্মানিকে রুখে দিলো হাঙ্গেরি, ইতালি-ইংল্যান্ড ম্যাচও ড্র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১১:৫০

শনিবার রাতে বড্ড গোলখরা ও ফলহীনতায় ভুগলো উয়েফা নেশন্স লিগ। রাতের সাত ম্যাচের মধ্যে ড্র হয়েছে পাঁচটি, ফল হয়েছে মাত্র দুইটিতে। এ সাত ম্যাচে আবার গোল হয়েছে মাত্র ১৩টি। নিজেদের ম্যাচ ড্র করেছে ইতালি, ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়ামের মতো বড় দলগুলো।

হাঙ্গেরির মাঠে খেলতে গিয়ে ছয় মিনিটেই গোল হজম করে বসে জার্মানি। সাল্ট নাগির গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে তিন মিনিটের মধ্যেই জোনাস হফম্যানের গোলে সমতা ফেরায় হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের বাকি ৮১ মিনিটে কোনো দলই আর জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি।

একই ফল হয়েছে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে। জার্মানি-হাঙ্গেরি তাও একটি করে গোল দিয়েছে। কিন্তু ইংল্যান্ড-ইতালি দুই দল মিলে পুরো ম্যাচে ২০ বারের চেষ্টায় সাতটি শট লক্ষ্য বরাবর রেখেও গোল আদায় করতে পারেনি। ফলে গোলহীন অবস্থায়ই ফলহীন থেকেছে ম্যাচটি।

এ লিগের তিন নম্বর গ্রুপের তৃতীয় রাউন্ডের দুই ম্যাচই ড্র হওয়ার পর তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে হাঙ্গেরি। এখনও জয়ের দেখা না পাওয়া জার্মানি রয়েছে তিন নম্বরে, দুই পয়েন্ট ইংল্যান্ড রয়েছে চারে।

এছাড়া ওয়েলসের মাঠে খেলতে গিয়ে জয় নিয়ে ফিরতে পারেনি বিশ্বের দুই নম্বর দল বেলজিয়াম। ম্যাচের ৫০ মিনিটের সময় ইউরি তিয়েলমানসের গোলে লিড নিয়েছিল তারা। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে ওয়েলসকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ব্রেনান জনসন।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে