ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিল তারকাকে হত্যার হুমকি, তরুণ গ্রেফতার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১:৩৭

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ান ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। উইলিয়ানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন সেই তরুণ।

ইংল্যান্ডের ক্লাব চেলসি ও আর্সেনাল ঘুরে প্রায় ১৫ বছর পর এখন নিজ দেশের ক্লাব করিন্থিয়াসে ফিরেছেন উইলিয়ান। পুরোনো ঠিকানায় এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে একটি গোল করেছেন ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার।

তবে তার পারফরম্যান্সে ঠিক সন্তুষ্ট হতে পারেননি হুমকি দেওয়া সেই তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উইলিয়ানকে গুলি ও চাকু দেখিয়ে দেওয়া বার্তায় সেই তরুণ লিখেছেন, ‘হয় ভালোবেসে (ভালো) খেলো, নয়তো ভয় পেয়ে।’

উইলিয়ানের সতীর্থ খেলোয়াড় পাওলিনহোকেও দেওয়া হয়েছে একইরকম হুমকি। প্রাথমিকভাবে গুরুত্ব না দিলেও পরে যখন স্ত্রী ও দুই কন্যাসন্তানকেও হুমকি দেওয়া হয়, তখন উইলিয়ান সাও পাওলো কর্তৃপক্ষকে অনুরোধ করেন বিষয়টি দেখতে।

ব্রাজিলিয়ান তারকার এই অনুরোধ পেয়ে একদমই সময় নষ্ট করেনি কর্তৃপক্ষ। বাররা ফুন্দার স্ট্র্যাটেজিক স্পেশাল অপারেশন্স ডিভিশনের অধীনে শুরু হয় তদন্ত। অভিযোগ দায়েরের অল্প কিছুদিনের মধ্যেই গ্রেফতার করা হয় সেই তরুণকে।

পুলিশের কাছে সেই তরুণ বলেছেন, তিনি বুঝতে পারেননি তার এই বার্তাকে এতো গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। তবে পুলিশ কমিশনার সিজার সাদ সাফ জানিয়েছেন, যত যাই হোক, হত্যার হুমকি কখনও গ্রহণযোগ্য নয়।

এদিকে উইলিয়ান-পাওলিনহো ছাড়াও করিন্থিয়াসের অন্যান্য খেলোয়াড় যেমন ক্যাসিও, গিল, মন্টেইরো আলভেসরাও পেয়েছেন নানান হুমকি। তাদের অভিযোগেরও তদন্ত করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে