ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এমবাপেকে ‘কেটে’ বাদ দিয়ে দিলো রিয়াল মাদ্রিদ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:৪১

গত তিন বছর গুঞ্জন শোনা গিয়েছে, প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। চলতি মৌসুমের শেষভাগে আরও জোরালো হয় এই গুঞ্জন। কারণ পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২১-২২ মৌসুমে।

তাই ধারণা করা হচ্ছিল, ফ্রি ট্রান্সফারেই রিয়ালে যোগ দেবেন এমবাপে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পিএসজির সঙ্গেই তিন বছরের নতুন চুক্তি করেছেন এ তরুণ তারকা। আর এমবাপেকে না পেয়ে তারই স্বদেশি আরেক তরুণ অরেলিয়েন চুয়ামেনিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার আনুষ্ঠানিকভাবে চুয়ামেনিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। চুয়ামেনির স্বদেশি রিয়াল তারকা করিম বেনজেমার সঙ্গে একটি ছবি আপলোড করে রিয়ালের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে ‘চুয়ামেনিকে স্বাগতম।’

মজার বিষয় হচ্ছে, সেই একই ছবিতে বেনজেমা ও চুয়ামেনির সঙ্গে ছিলেন এমবাপেও। কিন্তু বেনজেমাকে রাখলেও, এমবাপেকে এক পাশ থেকে কেটে বাদ দিয়েই সেই ছবিটি আপলোড করেছে রিয়াল মাদ্রিদ। যা এরই মধ্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

কেউ কেউ বলছেন, রিয়ালকে শেষ মুহূর্তে না করে দেওয়ায় এমবাপেকে ছবি থেকে বাদ দিয়ে ঠিক কাজই করেছে রিয়াল। কেউ বা আবার প্রশ্ন তুলছেন রিয়ালের পেশাদারত্বেরও। একজন পেশাদার খেলোয়াড়কে এভাবে বিব্রত করা ঠিক হয়নি বলেও মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে ছয় বছরের চুক্তিতে চুয়ামেনিকে দলে ভিড়িয়েছে রিয়াল। আনুষ্ঠানিকভাবে দলবদলের ফি জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, চুয়ামেনিকে দলে পেতে রিয়ালকে গুনতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে