ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উইন্ডিজ যাওয়া হলো না সুজনের, ফিরে আসলেন কাতার থেকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১২:৫

গত ৮ জুন উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার যাত্রা সঙ্গী হিসেবে ছিলেন তাইজুল ইসলাম আর মুস্তাফিজুর রহমান। বাকি দুইজন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন সুজন। শারীরিক অসুস্থতার কারণে কাতারের দোহা থেকে বাংলাদেশে এসেছেন তিনি।

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, ‘সুজন ভাই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কাতার থেকে দেশে ফিরে এসেছেন তিনি। ডাক্তারের পরামর্শে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।’

জানা গেছে, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিকসের সমস্যায় ভুগছেন সুজন। এজন্য উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেও সেখানে যাওয়া হয়নি তার।

সুজনের পরিবর্তে বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ রশীদ নিজামকে উইন্ডিজ পাঠাচ্ছে বোর্ড। সব ঠিক থাকলে আগামী বুধবার উড়াল ধরবেন তিনি। তবে বিপত্তি বেধেছে অন্যখানে। গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ওবেদ রশীদ। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এলে যাত্রা করবেন এই পরিচালক।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে ১৬ জুন মাঠে গড়াবে দুই দলের লড়াই। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে