সুইজারল্যান্ডে কাটা পড়ল রোনালদোবিহীন পর্তুগাল
সপ্তাহখানেক আগে এই সুইজারল্যান্ডকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। অথচ রোববার রাতে চোটে পড়া রোনালদোর তাদের কাছেই ১-০ গোলে হেরে গেল পর্তুগিজরা।
সুইজারল্যান্ডের স্তাদ ডে জেনেভেতে ম্যাচের প্রথম মিনিটেই সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচের গোলে পিছিয়ে যায় পর্তুগাল। বাকি সময় অনেক চেষ্টা-চরিত্র করেও সেই গোল আর শোধ দেওয়া হয়নি তাদের। বলের দখল থেকে শুরু করে গোলে শট নেওয়া সবদিক দিয়েই আধিপত্য বিস্তার করেছে পর্তুগিজরা। সুইজারল্যান্ড যেখানে পুরো ম্যাচে মাত্র ৫টি শট করে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে, সেখানে পর্তুগাল মোট ২০টি শট করে, যার আটটি ছিল সরাসরি গোলে।
সুইস গোলরক্ষক জনাস ওমলিন এদিন অতিমানবীয় রুপে হাজির হয়েছিলেন। দানিলো পেরেইরা, বের্নার্দো সিলভা, গনসালো গেদেস, দিয়োগো জোতাদের একের পর এক প্রচেষ্টাকে দারুণ দৃঢ়তায় রুখে দিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব মপেলিয়েঁর হয়ে খেলা ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। পর্তুগালের লক্ষ্যে রাখা আটটি সবকটিই ঠেকিয়েছেন তিনি।
এই হারে লিগ এ’র গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে নেমে গেল পর্তুগাল। কারণ গ্রুপের অন্য ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে পর্তুগালের প্রতিবেশী স্পেন। নিজেদের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে সহজেই পরাস্ত করেছে তারা। প্রথমার্ধে কার্লোস সোলের এবং দ্বিতীয়ার্ধে টানা দ্বিতীয় ম্যাচে পাবলো সারাবিয়া লক্ষ্যভেদ করলে সহজ জয়ে গ্রুপের শীর্ষে উঠে যায় স্পেন।
এদিকে এরলিং হালান্ডের জোড়া গোলে সুইডেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে লিগ বি’তে গ্রুপ ৪-এর শীর্ষস্থান পাকাপোক্ত করেছে নরওয়ে। অসলোর উলেভাল স্টডিয়নে ম্যাচের দশম মিনিটটেই নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। নরওয়ের হয়ে এটি তার ২০তম গোল। এই মাইফলক ছুঁতে তার লেগেছে মাত্র ২১ ম্যাচ।
৬২ মিনিটে সুইডেনের এমিল ফর্সবার্গের ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল সুইডেন। তবে ৭৭ মিনিটে নরওয়ের অ্যালেক্সান্ডার সরলথ লক্ষ্যভেদ করলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। অতিরিক্ত সময়ে সুইডেনের ভিক্টর গিয়োকেরেসের গোলে শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ