ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ডলারের বিপরীতে আরো কমল টাকার মান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২২ সকাল ৮:৪৪

ডলারের বিপরীতে টাকার মান আরো ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। সোমবার (১৩ জুন) এই দরে ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এটাকে ‘আন্তঃব্যাংক দর’ বলছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকগুলো পরস্পর যে দামে লেনদেন করে সেটাই আন্তঃব্যাংক লেনদেন দর। সোমবার ৯২ টাকা ৫০ পয়সায় কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে।’

ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়ার পর টানা বাড়তে থাকে এর দর। এরপর গত বুধবার হঠাৎ করে ডলারের দাম উল্টো কমে যায়। ওই দিন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করে ৯১ টাকা ৫০ পয়সায়। তার এক দিন আগে মঙ্গলবার ডলারের বিপরীতে টাকার মান ছিল ৯২ টাকা। আবার গত বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার ৫০ পয়সা বেড়ে ৯২ টাকায় দাঁড়ায়। গত রোববারও একই দরে লেনদেন হওয়ার পর গতকাল সোমবার আবার ৫০ পয়সা বেড়ে যায়।

আন্তঃব্যাংক লেনদেনে ৯২ টাকা ৫০ পয়সা হলেও ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে ডলারপ্রতি ৯৫ টাকার বেশি নিচ্ছে। এছাড়া প্রবাসী আয় আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।

চলতি বছর মুদ্রাবাজারে অস্থিরতা সামাল দিতে প্রথমে ডলারের একক দর নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর প্রবাসী আয় কমতে থাকায় ডলারের দামের সীমা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে বলে ব্যাংকগুলোকে জানিয়ে দেয়া হয়। এরপর ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমায় কেন্দ্রীয় ব্যাংক।

জামান / জামান

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা