ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিলকেই ফেভারিট মানছেন স্পেন কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১২:১

বিশ্বকাপের এখনো অনেকটা সময় বাকি, তবে কিলিয়ান এমবাপের স্পর্শকাতর এক মন্তব্যে বিশ্বকাপের ফেভারিট নিয়ে আলোচনা এরই মধ্যে জমে গেছে। আর্জেন্টিনা-ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই বলে এমবাপে মত দিয়েছিলেন। কিন্তু এমবাপের এই মন্তব্যের সঙ্গে মোটেই একমত নন বার্সেলোনার সাবেক এবং স্পেনের বর্তমান কোচ লুইস এনরিকে।

নেশনস লিগের এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে আসন্ন বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার মনে করছেন বলে জানিয়েছেন এনরিকে, ‘অন্য সব জাতীয় দলের চেয়ে আমি আর্জেন্টিনা এবং ব্রাজিলকে এগিয়ে রাখব। অন্যদের চেয়ে অনেক এগিয়ে তারা।’

এমবাপের ওই মন্তব্যের পর ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের অনেকেই তার জবাব দিয়েছেন। তবে ফিনালিসিমায় ইউরোপসেরা ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সবচেয়ে ‘কড়া’ জবাব দিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। বিশ্বকাপে গ্রুপ জি’তে রয়েছে ব্রাজিল, সেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। আর গ্রুপ সি’তে আর্জেন্টিনা মোকাবিলা করবে সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকোর।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে